ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা নিবেদন

Anima Rakhi | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ - ০৩:২২:১৪ পিএম

ডেস্ক নিউজ : মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

১৪ ডিসেম্বর, (বুধবার) ডিআরইউ সহ-সভাপতি দীপু সারোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে ডিআরইউ সদস্যরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় ডিআরইউ’র যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক কাওসার আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য মনির মিল্লাত, ইসমাইল হোসাইন রাসেল, মহসিন বেপারী, কিরণ সেখ ও মোস্তাফিজুর রহমান সুমন উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ডিআরইউ’র সাবেক কার্যনির্বাহী সদস্য আয়াতুল্লাহ আক্তার, সদস্য মর্তুজা হায়দার লিটন ও তাওহিদ আলম মিথুন উপস্থিত ছিলেন।

কিউটিভি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

▎সর্বশেষ

ad