ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আকবর হোসেন মৃধা অটোরিকশা প্রতীক পাওয়ায় উচ্ছ্বসিত ইয়ারপুর বাসী

Anima Rakhi | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ - ০১:৫৯:১২ পিএম
সাভার প্রতিনিধি : আশুলিয়ার আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আকবর হোসেন মৃধা অটোরিকশা প্রতিক পাওয়ায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ। আকবর হোসেন মৃধা মানেই শ্রমিক মেহনতী মানুষের কন্ঠস্বর। আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকেই ভোটে দাঁড়িয়েছেন, মাঠ কাঁপানো বক্তৃতা দিয়ে জনগনের আস্থা অর্জনের চেষ্টা করছেন। কিন্তু এবার  ইয়ারপুর রাজনীতির মাঠে চেয়ারম্যান প্রার্থী হিসাবে সওয়ার হয়েছেন শ্রমিক মেহনতী মানুষের আস্থাভাজন, গরীব, দুঃখী  মানুষের আস্থাশীল জাতীয়  শ্রমিকলীগ নেতা মোঃ আকবর হোসেন মৃধা। প্রচারণার শুরু থেকেই ইয়ারপুরবাসীর মনে আশার আলো ছড়াচ্ছেন, যেখানেই যাচ্ছেন সেখানেই সিক্ত হচ্ছেন সাধারণ  মানুষের ভালোবাসায়।

সাধারণ মানুষের আস্থাশীল নেতৃত্ব, ইয়ারপুর ইউনিয়নের কৃতি সন্তান, জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আকবর হোসেন মৃধা বলেন, আমি এবং আমার পরিবার আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। আমি প্রতীকের বিরুদ্ধে নই, বরং ব্যাক্তির বিরুদ্ধে এবং জনসমর্থনের পক্ষে নির্বাচন করছি। এ নির্বাচনটি আমার জন্য এবং ইয়ারপুরের শ্রমিক মেহনতী ও সাধারণ মানুষের জন্য একটি চ্যালেঞ্জ।

এলাকার মানুষগুলো আমার অতি আপনজন, সকলের সাথে একটি ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ। সেই  মানুষগুলোকে যখন চোখে দেখি, তখন তাদের দুর্দশা লাঘবে এবং এলাকার উন্নয়নে সঠিক অবদান রাখতেই আমার নির্বাচনে অংশগ্রহন করা। ইয়ারপুরের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভোটে আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছে দোয়া ও ভোট  প্রার্থী।  আমি ইয়ারপুরবাসীকে বলতে চাই, আপনারা প্রতীক দেখে নয় বরং ব্যাক্তি দেখে ভোট দিন, উন্নয়ন বুঝে নিন।

কিউটিভি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮
▎সর্বশেষ

ad