ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্গাপুরে ধান মাপে কারচুপির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Anima Rakhi | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ - ০২:০১:২৪ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে কৃষকদের ধান ক্রয়ে মাপে কারচুপির সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর, সোচ্ছার হয়ে ওঠে প্রশাসন। পরবর্তিতে ব্যবসায়িদের এ ধরনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

জানা গেছে, মহাজনরা কেজির মারপ্যাঁচে ও কাঁচাধানের অজুহাতে ওজনে কারচুপি করে এলাকার কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ধান হাতিয়ে নিয়ে কৃষককে ঠকাচ্ছেন হচ্ছে প্রতিনিয়ত। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম জানান, ধান কেনার সময় বাজারের ব্যবসায়ীরা ওজনে বেশি নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। কৃষকরা যেন ধান বিক্রি করতে এসে না ঠকেন সে বিষয়ে সর্তকতাও করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

কিউটিভি/অনিমা/১১.১২.২০২২/দুপুর ২.০১

▎সর্বশেষ

ad