বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, আরও শক্তিশালী হতে পারে

Anima Rakhi | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ - ০২:৪২:৫৮ পিএম

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, যা আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে তাপমাত্রা আপাতত অপরিবর্তিত থাকলেও আগামী তিনদিনের মধ্যে তা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দিনে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিকে রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, একই দিন সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কিউটিভি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪২

▎সর্বশেষ

ad