ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

 নোয়াখালীতে ১হাজার ইয়াবা সহ গ্রেফতার ৩

Anima Rakhi | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ১২:৫০:৫৮ পিএম
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১০০৮ পিস ইয়াবা, ১টি সিএনজি, ৮টি সীম, ৫টি মোবাইল, ১টি পাওয়ার ব্যাংক ও নগদ ২ হাজার ৩৭৭ টাকা উদ্ধার করা হয়। রোববার (৪ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১। এর আগে, গত দু’দিন পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব।  

গ্রেফতার মো.রুবেল (২৮) চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার কাশেম মিয়ার বাড়ির নুর মোহাম্মদের ছেলে, মো. বোরহান (৪৫) সোনাইমুড়ী উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাড়ই নগর এলাকার মিস্ত্রী বাড়ির  মৃত বুলু মিয়ার ছেলে,  মো.বাবর (৩০) বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ অভিরামপুর এলাকার মসজিদ বাড়ির আলতাফ হোসেনের ছেলে।  র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় পাইকারি ও খুচরা মূল্যে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিউটিভি/অনিমা/০৪.১২.২০২২/দুপুর ১২.৫০

▎সর্বশেষ

ad