আটোয়ারী উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যাগে বৃত্তি পরীক্ষা শুরু

Anima Rakhi | আপডেট: ২৫ নভেম্বর ২০২২ - ০৫:১৬:০৫ পিএম

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার ( ২৫ নভেম্বর) সকাল ১০ টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ১১ টি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করে।

কেন্দ্র সচিব ও অ্যাসোসিয়েশনের সভাপতি’র তথ্য মতে প্রথম দিনের পরীক্ষায় ৪৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন অনুপস্থিত ছিল। পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

কিউটিভি/অনিমা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad