ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘লোক কম হবে জেনেই নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি’

Ayesha Siddika | আপডেট: ২৪ নভেম্বর ২০২২ - ০৫:৩৩:১৯ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি হীন উদ্দেশ্যে ১০ ডিসেম্বর নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বড় সমাবেশ কখনো রাস্তায় হয় না। এতে জনগণের দুর্ভোগ হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নয়াপল্টনের সামনে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ ধরে। পুরো এক কিলোমিটার ধরেও যদি মানুষ হয় তাও ৫০ হাজারের বেশি হবে না। সেখানে তারা সমাবেশ করতে চায়। এর মানে তারাও জানে কত লোক সমাবেশে হতে পারে। সমাবেশে লোকসংখ্যা ৩০ থেকে ৫০ হাজারের বেশি যে হবে না সেটা আগে থেকেই বিএনপি জানে। কোনো অবস্থাতেই একটি ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করা উচিত নয়।

সরকার গন্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন কাউকে গন্ডগোল করার অনুমতি দিতে পারে না। সমাবেশের অনুমতি দিতে পারে, কিন্তু গন্ডগোল করার উদ্দেশ্যে সমাবেশের অনুমতি দিতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

▎সর্বশেষ

ad