ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পুলিশের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

superadmin | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০৯:০৬:৪৪ পিএম

ডেস্কনিউজঃ চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই পুলিশের আরেক কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো ওই পুলিশ সুপারের নাম ব্যারিস্টার মো. জিল্লুর রহমান।

গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে তাকে অবসরে পাঠানো হয়। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়েছে- ‘জনস্বার্থে’ পুলিশের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) অতিরিক্ত কমান্ড্যান্ট জিল্লুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এ নিয়ে বিসিএস পুলিশ ক্যাডারের মোট ৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। এর মধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি ও পাঁচজন পুলিশ সুপার।

বিপুল/২১.১১.২০২২/রাত ৯.০৩

▎সর্বশেষ

ad