ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাংবাদিক সাহাদাত হোসেন কাজলের মৃত্যু

Anima Rakhi | আপডেট: ১৯ নভেম্বর ২০২২ - ০৩:৩২:০২ পিএম

তোবারক হোসেন খোকন, নেত্রকোনা প্রতিনিধি : দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র সাংবাদিক সাহাদাত হোসেন কাজল (৬৪) শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। (ইন্না …………. রাজিউন)। তিনি দৈনিক বাংলা বাজার, দৈনিক আমাদের সময়, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, দুর্গাপুর উপজেলা প্রশাসন, নেত্রকোনা জেলা প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, কলমাকান্দা প্রেসক্লাব, কমরেড মণিসিংহ মেলা উদযাপন পরিষদ, উপজেলা পুজা উদযাপন পরিষদ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দুর্গাপুর প্রেসক্লাব তিন দিনের এক শোক ঘোষনা করেন।

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩১

▎সর্বশেষ

ad