সিলেটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠা পালন

Ayesha Siddika | আপডেট: ০৮ নভেম্বর ২০২২ - ০৭:৩৩:৫০ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশলীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। ভঙ্গুর একটি পরিস্থিতি কাটিয়ে উঠে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নতির শিখরে আহরণ করেছে। আমরা উন্নত দেশের মর্যাদায় উপনীত হয়েছি। এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে অতীতের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বলিষ্ঠ ভূমিকা রাখছেন। স্বনির্ভর দেশ গঠনে তাদের অবদান অপরিসীম।

তিনি (৮ নভেম্বর) মঙ্গলবার সকালে সিলেট নগরীর তালতলাস্থ রেজিষ্ট্র্যারি মাঠে “টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), সিলেট জেলা শাখার উদ্যোগে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন শেষে প্রকৌশলী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করে র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেজিষ্ট্র্যারি মাঠে এসে শেষ হয়।

আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ নজরুল হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদুর রহমান এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ মসরুর। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন ইকরাম, সওজডিপ্রকৌস’র সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন আহাম্মদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম খান, বিউবো ডিপ্রকৌস’র সভাপতি মোঃ সাইদুর রহমান, কাউন্সিলর মোঃ আতিকুর রহমান, বাপিডিপ্রকৌস’র সভাপতি মোঃ সুন্দর আলী, বাপিডিপ্রকৌস’র কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আলম, শিক্ষা প্রকৌশলী ডিপ্রকৌস সভাপতি উজ্জল বখত, কাউন্সিলর মোঃ মাহবুবুর রহমান জাকারিয়া, জন সংযোগ ও প্রচার সম্পাদক মঈনুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর মোঃ মিরাজ আহমেদ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক মোঃ সালাহ উদ্দিন, মোঃ নাসির উদ্দিন প্রমুখ। বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষক-পেশাজীবি, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad