ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হালুয়াঘাটে পুলিশের অভিযানে মদসহ তিন মাদক কারবারি আটক

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২২ - ০৭:৫৪:১৪ পিএম

ডেস্ক নিউজ : ময়মনসিংহের হালুয়াঘাটে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২২ বোতল মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। রবিবার মধ্যরাতে হালুয়াঘাট থানার পুলিশের টহলরত একটি আভিযানিক দল পৌরশহরের সিএনজি ষ্টেশন থেকে তাদেরকে গ্রেফতার পূর্বক তল­াশি চালিয়ে আমদানি নিষিদ্ধ রয়েল স্ট্যাগ ১৫টি  ও এসি ব্ল্যাক জাতীয় ৭ বোতল মদ জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করেন হালুয়াঘাট থানার এসআই সাইদুজ্জামান খান। 

আটককৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার বৈঠামারি এলাকার আরিফ হোসেন (২৫), একই উপজেলার নরন্দী গ্রামের নাঈম (২০) ও হালুয়াঘাট উপজেলার কচুয়াকুড়া এলাকার রুবেল মিয়া (২২)। ৩ আসামী ও অজ্ঞাত একজনসহ চারজনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করে হালুয়াঘাট থানা পুলিশ। আজ রবিবার দুপুরে দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহীনুজ্জামান খান। 

তিনি আরো বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে হালুয়াঘাট থানা পুলিশ। গেল সেপ্টেম্বর মাসে ৩ দফা অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্যান্ডের প্রায় শতাধিক বোতল মদ, যানবাহন জব্দসহ ছয়জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। অপরাধ দমন ও মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad