ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সু চির মোট ২৬ বছরের কারাদণ্ড

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২২ - ০৪:২১:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক আদালত ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির আরও একটি মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে। এ নিয়ে মোট ২৬ বছরের সাজা হলো তার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর একাধিক মামলায় বিচারের সম্মুখীন হচ্ছেন সুচি। তার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে দুর্নীতির অভিযোগ, ওয়াকিটকি রাখা এবং করোনার বিধিনিষেধ ভাঙা অন্যতম। যদিও সু চির আইনজীবী প্যানেল এসব মামলা ভিত্তিহীন বলে দাবি করেছে।

বুধবার রয়টার্সের খবরে বলা হয়েছে, একটি দুর্নীতি মামলায় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের সাবেক নেত্রী অং সান সু চিকে আরও তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই মামলার অভিযোগে বলা হয়েছিল, এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিয়েছিলেন সুচি। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সামরিক আদালতে গণমাধ্যমের প্রবেশ সীমাবদ্ধ থাকায় মামলার বিচার প্রক্রিয়া নিয়ে খুব বেশি তথ্য মিলছে না। মিয়ানমারের অধিকার গোষ্ঠীগুলো বলছে, মামলা প্রদানের মাধ্যমে সু চিকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা চলছে।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad