ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ অ্যাম্বুলেন্স চালক গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২২ - ০৭:২৮:১৩ পিএম
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণের অভিযোগে জীবন মিয়া (৩২) নামে এক অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অ্যাম্বুলেন্স করে উঠিয়ে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া জীবন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার শাহবুদ্দিনের ছেলে। 

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি (১৪) তার নানীর সঙ্গে সরাইল উপজেলার দেওড়া গ্রামে বসবাস করে। বর্তমানে সে পশ্চিম মেড্ডার গৃহকর্মী হিসেবে কাজ করে। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় পশ্চিম মেড্ডার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাতে শিশুকে উঠিয়ে নেয় চালক জীবন। সেখান থেকে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ায় এনে তাকে ধর্ষণ করে। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি পুলিশকে জানালে স্থানীয়দের সহায়তায় জীবনকে গ্রেপ্তার করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, এ ঘটনায় ওই দিন রাতেই থানায় মামলা দায়ের করেন শিশুর নানী। স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার হওয়া জীবনকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।      

 

 

কিউটিভি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad