ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সাবরিনা আরজুমান্দ এর কবিতাঃ দ্রব্যের জনগণ, মূল্যের সরকার

superadmin | আপডেট: ০১ অক্টোবর ২০২২ - ০৮:৩৮:৩১ পিএম

দ্রব্যের জনগণ, মূল্যের সরকার

———————————————

দাম বেড়েছে সবজি পেঁয়াজ
চালডাল আর আলুর।
খবর শুনে ঘেমে নেয়ে
মাথা গরম খালুর।
ভোজ্য তেলের দাম বেড়েছে
আটা আদার শেষে
দামের ভারে হাঁসফাঁস
রহিম চাচা কাশে ।

সয়াবিন আর ডিমের সাথে
মরিচটা দেয় পাল্লা
রিকশাচালক মামা ভাবে
কি হবে গো আল্লাহ
জ্বালানী তেল বাদ যায়নি
কঠিন দামের থাবা
ভাবতে ভাবতে হাঁটতে থাকে
নুইয়ে মাথা বাবা।

(সাধারণ জনতা)
…..
উফ্!
দাম বেড়েছে গ্যাসের
তাতে দোষটা হলো কিসের?
বিদ্যুতেরও দাম বেড়েছে
এটাও বুঝি রোষের?
কিনে খাচ্ছে সব পাচ্ছে
মরছেনাতো কেউ
উন্নয়নের স্রোতে ভাসছে
লগি বৈঠার নাও।

তবু দেখো লোকের কেমন
নেমকহারাম ভাব
কার জন্য সব করেছি
আমার কিসের লাভ?
ধুত্তোর সব হতচ্ছাড়া
জনগণের মত
বুদ্ধিজীবী মদন তোমার
শোনাও অভিমত। (ক্ষমতাসীন)
…..
হজরত,
সহমত আমি সহমত
এ তো অবিরাম উন্নয়ন আর
অঝোর ধারায় রহমত।(চাটুকার)

লেখিকাঃ সাবরিনা আরজুমান্দ একজন চিকিৎসক। প্রবাসিনী। পড়তে ও লিখতে ভালোবাসেন। বাংলা সাহিত্যে তাঁর অসীম আকর্ষণ। ব্যস্তময় চিকিৎসা পেশার মধ্যেও লেখালেখি করেন। তিনি লিখেন নিজের আনন্দ ভুবন সৃষ্টির জন্যে। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা বিশেষ আবেদন সৃষ্টি করে। আজকের এই কবিতাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে অনুমতি স্বাপেক্ষে সংগৃহিত।

কিউএনবি/বিপুল/০১.১০.২০২২/ রাত ৮.৩৮

▎সর্বশেষ

ad