ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের জরুরি তেল মজুত এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ ‘চিটার-বাটপাড় ও অমানুষ’: ফজলুর রহমান

হোসনা শেলী’র কবিতাঃ অনুভূতি

superadmin | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ - ১০:৩৬:২১ পিএম

 অনুভূতি
———–
এখন চলছে জীবনের অবেলা সময়
কেউ এসে হাতটি ধরুক
পাড়ি দিতে চাই গভীর সমুদ্রতল।।

কেউ কি আছে এই বিশ্ব সংসারে?
কেউ এসে হাতটি ধরুক
সিঞ্চনে মুক্ত কুঁড়োতে চাই।।

কোথাও কি সেই হাত আছে?
কেউ এসে হাতটি ধরুক
পাশে বসে বলুক,আমি এসে গেছি..
আমি এসে গেছি
এই হাতে-হাত অনন্তকাল পাশে আছি
সময়ে দুঃসময়ে -স্বস্থির জীবনদানে।।।

আমি এসে গেছি
তোমায় নিয়ে পাড়ি দেবো নভোমন্ডল
তারকার ঐশ্বর্য ছুঁয়ে ছুঁয়ে ঘুরে বেড়াবো।।

কেউ কি তেমন আছে?
কেউ এসে হাতটি ধরুক
আমি পৃথিবীর অনন্তপথ তাঁকে নিয়েই ঘুরে বেড়াবো।।

 

 

লেখিকাঃ হুসনা শেলী নিয়মিত লেখালেখি করেন। কাব্য চর্চা করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা বিশেষ আবেদন সৃষ্টি করে। এই কবিতাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে নেয়া হয়েছে।

 

 

 

বিপুল /২২.০৯.২০২২/ রাত ১০.১৫

▎সর্বশেষ

ad