ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শাশুড়িকে নির্যাতনের অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ - ০৩:৪৩:০১ পিএম

ডেস্ক নিউজ : রংপুরের কাউনিয়া উপজেলায় রাস্তায় ফেলে বৃদ্ধা শাশুড়িকে নির্যাতনের অভিযোগে পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। পুলিশ শুক্রবার রাত ১০টার দিকে অভিযুক্ত নারীকে  নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

ভাইরাল হওয়াা এক মিনিট ছয় সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা গেছে, একটি রাস্তায় মাটিতে ফেলে এক বৃদ্ধাকে মারধর করছেন আরেক নারী। বৃদ্ধা নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে ‘বাঁচাও’, ‘বাঁচাও’ বলে চিৎকার করলেও বেশির মানুষ আশপাশে দাঁড়িয়ে দেখছিলেন।  এসময় ওই গৃহবধূ শাশুড়িকে মারধরের পাশাপাশি গালাগাল করে। এ সময় একজন নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করেন। পরে শুক্রবার বিকেলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ইউপি সদস্য হায়দার আলী আরও জানান, বিষয়টি জানার পর রাত ৯টার দিকে ওই বৃদ্ধাকে থানায়  নিয়ে যাওয়া হয় এবং মামলা করা হয়। পরে বৃদ্ধাকে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কাউনিয়া থানার ওসি মোন্তাছির বিল্লাহ জানান, মামলা দায়ের পরপরই ওই পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতের পাঠানো হয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad