ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নবাবগঞ্জে ১০৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

Ayesha Siddika | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০৭:৩৬:০৮ পিএম

এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ, (দিনাজপুর) : প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন“বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম) ব্যতীত” শীর্ষক কমর্মসূচির ২০২১-২০২২ অর্থ বছরে ৩ য় তম কিস্তির বরাদ্দ হতে দিনাজপুরের নবাবগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করলেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ৪ লাখ ৬৮ হাজার টাকা বিতরণ করা হয়।

আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে এই শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম সকল ইউপি চেয়ারম্যান কর্মকর্তা সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

▎সর্বশেষ

ad