
ডেস্ক নিউজ : নিজ এলাকার চাঁদাবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান মির্জা ফখরুলের নিজ এলাকার চাঁদাবাজি ও দখলবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলামগীর।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই আহ্বান জানান মন্ত্রী। ওই পোস্টে বলা হয়, ঠাকুরগাঁও-১ এর যেকোনও এলাকায় যেকোনও ধরনেরর চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনও সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইট (https://www.alamgirfortomorrow.com/) এর মাধ্যমে জানান।
এতে আরও বলা হয়, ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শিগগিরই রেস্পনস করব।
আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪






