ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্নেহা আফরোজ সুইটি’র কবিতাঃ প্রিয়তম

superadmin | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০৬:৩১:৩০ পিএম

প্রিয়তম

————-

প্রিয়তম জানো তো?
যে কথা বলতে এসেছি
এই যে তোমার সাথে জানাজানি হলো!

আলাপ চারিতা হলো
এতো টুকু কি যথেষ্ট নয়?
নাকি আরও সময় চেয়ে
দূরে রাখতে চাও?
প্রিয়তম জানো তো?
শুধু তুমি আছো বলে
এ-শহরকে বেপরোয়া সুন্দর লাগে!

তুমি আছো বলেই তো
এ-শহর আমাকে বেঁধে রাখে,
কিন্তু তুমি বুঝলে না।

প্রিয়তম জানো তো?
চোখ নষ্ট যাদের
তারা মনের চোখে বাঁচে!

কিন্তু যদি মনের চোখেই নষ্ট হয়ে যায়
তবে সে কি নিয়ে বাঁচবে?
প্রিয়তম জানো তো?
তোমাকে একটি দিন না দেখলে
তোমার সাথে কথা না বললে,
কি যে অভাবে থাকি!

তা শুধু এই হৃদয় জানে
শুধু তুমিই জানলে না।

প্রিয়তম জানো তো?
ভেবেছিলাম একদিন তোমাকে উপহার দিবো
চিৎকার করে বলবো!

আমি তোমাকে ভালোবাসি বড্ড ভালোবাসি,
সেদিন যে যা ভাবার ভাবতো
কোনও পরোয়া করতাম না।

প্রিয়তম জানো তো?
আমার বুকের ভিতরে
যে হাহাকার রেখে যাচ্ছো!

আর আমি যে সমুদ্র পরিমাণ
চিৎকার নিয়ে যাচ্ছি,
আমার নদী গুলো কিন্তু একদিন মোহনা পাবে!

জোয়ার এলে দুকূল ছাপাবে
সেদিন যেই দিকে মন চাবে
চলে যাবো সেই দিকেই।

প্রিয়তম জানো তো?
মৃত্যুর মতো সব শোকের স্মরণসভা হয় না সমভাবে!

অথচ হৃদয় ভাঙার শোক
মৃত্যুর থেকেও বড়
এটি তুমি বুঝেও বুঝলে না।

প্রিয়তম জানো তো?
আর কোনও প্রশ্ন নেই তোমার কাছে,
আর কোনও অভিযোগ নেই!

যেটুকু শ্বাস আছে
সেটুকু দিয়ে তোমাকে মন থেকে দোয়া করে যাই
ভালো থেকো সর্বক্ষণ তুমি
তোমার মতো করেই।

 

 

কবি পরিচিতিঃ স্নেহা আফরোজ সুইটি বাংলাদেশের উত্তরে নীলফামারীতে বাস করেন। নিয়মিত কাব্যচর্চা করেন। বাংলাদেশ কবি পরিষদ (বাকপ) এর সঙ্গে সংশ্লিষ্ঠ। আজকের কবিতাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে অনুমতি স্বাপেক্ষে সংগৃহিত।

 

 

 

কিউএনবি/বিপুল/১২.০৯.২০২২/সন্ধ্যা ৬.২০

▎সর্বশেষ

ad