ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তর ইরাকে সংঘর্ষে তুরস্কের চার সেনা নিহত

Anima Rakhi | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০৩:৪১:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ইরাকে সংঘর্ষে চার তুর্কি সেনা নিহত হয়েছে। রবিবার গভীর রাতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ল-লক নামে আন্তঃসীমান্ত অভিযানের স্থলে এই ঘটনা ঘটেছে। অভিযান চলমান আছে বলেও জানানো হয়েছে। 

দক্ষিণ ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সদস্যদের বিরুদ্ধে তুরস্ক নিয়মিত  অপারেশন চালায়। কুর্দিস্তান তুরস্কের দক্ষিণ সীমান্তে অবস্থিত।

তুরস্কের বিরুদ্ধে পিকেকে ১৯৮৪ সালে স্বাধীনতা এবং সম্প্রতি স্বায়ত্তশাসনের দাবিতে বিদ্রোহ শুরু করে। সংঘাতে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা

কিউটিভি/অনিমা/১২.০৯.২০২২/বিকাল ৩.৪১

▎সর্বশেষ

ad