ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক দাসত্বের কবলে বিশ্বের ৫ কোটি মানুষ: জাতিসংঘ

Anima Rakhi | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০৩:১৯:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ৫ কোটি মানুষ বাধ্যতামূলক শ্রম বা বিবাহের শিকার। জাতিসংঘ সর্তক করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এই সংখ্যা বাড়ছে।

নতুন এক প্রতিবেদন অনুসারে, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ সকল ধরনের আধুনিক দাসত্ব নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এক কোটি মানুষ বাধ্যতামূলক শ্রম ও বিবাহের কাতারে যোগ দিয়েছে।

জাতিসংঘের শ্রম ও অভিবাসন সংস্থার সঙ্গে ‘ওয়াক ফ্রি ফাউন্ডেশন’ এর এক গবেষণায় উঠে এসেছে, ২০২১ সালের শেষ নাগাদ ২ কোটি ৮০ লাখ মানুষ বাধ্যতামূলক শ্রমের শিকার, আর  ২ কোটি ২০ লাখ মানুষ বাধ্যতামূলক বিবাহের মধ্যে বসবাস করছে। এর অর্থ– বিশ্বের ১৫০ জনের মধ্যে ১ জন আধুনিক দাসত্বের শিকার। 

গবেষণায় আরও বলা হয়েছে, বাধ্যতামূলক শ্রমের শিকার প্রতি ৫ জনের মধ্যে ১ জন শিশু। এই শিশুদের অর্ধেক আবার বাণিজ্যিক যৌন নিপীড়নের শিকার। অভিবাসীকর্মীরা অন্যদের তুলনায় তিনগুন বেশি বাধ্যতামূলক শ্রমের শিকার।

আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান গাই রাইডার এক বিবৃতিতে বলেছেন, আধুনিক দাসত্বের অবস্থা উন্নতি হচ্ছে না, যা খুবই দুঃখজনক। কোনো কিছুই মৌলিক মানবাধিকার অপব্যবহারের ন্যায্যতা প্রতিপন্ন করতে পারে না।  সূত্র: এএফপি

কিউটিভি/অনিমা/১২.০৯.২০২২/বিকাল ৩.১৮

▎সর্বশেষ

ad