ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

৯/১১-এর পর থেকে ইসলামভীতির বিরুদ্ধে লড়ছেন মুসলিমরা

Ayesha Siddika | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০২:৩৪:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর থেকে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে ইসলামভীতি। দুই যুগেরও বেশি সময় ধরে মুসলিমরা পশ্চিমাদের এই ইসলামভীতির বিরুদ্ধে লড়ছেন। খবর ডেইলি সাবাহর।

 
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সের লসঅ্যাঞ্জেলেসের নির্বাহী পরিচালক হুসাম আয়লউশ বলেন, ৯/১১-এর পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর রাষ্ট্রীয় সংস্থা থেকে শুরু করে জাতি ও ধর্মবিদ্বেষী একশ্রেণির মানুষ অহেতুক মুসলিমদের দোষারোপ করে তাদের হেয়প্রতিপন্ন করে আসছেন।

আর এই শ্রেণির বর্ণবাদী মানুষকে উসকে দিচ্ছেন একশ্রেণির পশ্চিমা গণমাধ্যম। এসব গণমাধ্যম বরাবরই ৯/১১ হামলার জন্য মুসলিমদের দায়ী করে সংবাদ প্রকাশ করে আসছে।

এর ফলে সমাজে ঘৃণা-বিদ্বেষের শিকার হচ্ছেন নিরপরাধ মুসলিমরা। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে লড়াই করছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স।

গত ২১ বছর ধরে এ ধরনের ঘৃণা-বিদ্বেষ দূর করতে যাচ্ছে এ মুসলিম সংস্থা। এফবিআইয়ের তথ্যমতে, ২০০০ সালের তুলনায় ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ইমলামোফোবিয়া বৃদ্ধি পায় ১ হাজার ৬১৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মুসলিমরা সবচেয়ে বেশি ঘৃণা-বিদ্বেষের শিকার হন ২০০১ সালে; অর্থাৎ ৯/১১-এর বছর।

 

 

কিউটিভি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

▎সর্বশেষ

ad