ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দুর্গাপুরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

Anima Rakhi | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০৩:১৭:৩৪ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :  ‘‘জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে-থাকবো মোরা এক আবেশে’’ এই প্রতিপাদ্যে সর্বস্তরের অংশগ্রহনে এক সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সচিব মাঝহারুল ইসলাম এর সঞ্চালনায়, ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হযরত আলী, হাবিবুর রহমান হৃদয়, প্রধান শিক্ষক চন্দন দাস, দুলাল চক্রবর্ত্তী, হাজ্বী জামাল উদ্দিন, স্বাস্থ্য সহকারি আব্দুল মালেক, হাফেজ শিহাব উদ্দিন, নারী নেত্রী সুচনা সাংমা, দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল্ ফাহাদ প্রমুখ।

বক্তারা বলেন, পরিকল্পিত ভাবে দেশের উন্নয়নের ধারাকে নষ্ট করতে এবং ইউনিয়নের সুনাম বিনষ্ট করতে কাউকেই সুযোগ দেয়া হবে না। এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান একে অপরের পরিপূরক। কিন্তু একটি মহল এই সম্প্রীতিকে নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। এলাকায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে ওইসকল জনগনকে প্রতিহত করতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।

কিউটিভি/অনিমা/১১.০৯.২০২২/বিকাল ৩.১৭

▎সর্বশেষ

ad