ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

৪২নং ওয়ার্ডে প্রবাসী ইকবাল হোসেন লয়েছকে সম্মাননা প্রদান

Anima Rakhi | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ - ১২:০৩:২০ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের দক্ষিণ সুলতান এলাকায় যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেন লয়েছ কে সম্মাননা প্রদান করেছে এলাকাবাসী। ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসি নুরুল ইসলাম বাবুল সার্বিক সহযোগিতায় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এলাকাবাসী (৬ সেপ্টেম্বর) নুরুল ইসলাম বাবুলের বাসভবনে এই সম্মাননা প্রদান করা হয়।

বিশিষ্ট মুরব্বি নানু মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক রাজন আহমদ ও হাফিজ রায়হান হোসেন বদর এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেন লয়েছ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলাল আহমদ তারা মিয়া, সাবেক মেম্বার জামাল আহমদ, ব্যবসায়ী মোঃ খসরু মিয়া, দিলোয়ার হোসেন, সাবেক মেম্বর জয়নাল আহমদ, জালাল আহমদ, নোমান আহমদ, লিটন আহমদ, সাইদ হোসেন, আবিদ হোসেন, সেলিম আহমদ, সাবের আহমদ, কাহের মিয়া, হাজী নানু মিয়া, রুহেল আহমদ, রাজন আহমদ, তিতন মিয়া, ফয়সল আহমদ, প্রবাসি সেলিম আহমদ, শাহ ইরান আহমদ বাচ্চু, আব্দুল মুকিত, জাবের আহমদ, রাজু আহমদ প্রমুখ।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসি ইকবাল হোসেন লয়েছ বলেন, “আমাদের ভাইবোন সহ পরিবারের সবাই যুক্তরাজ্যে বসবাস করলেও আমাদের মনে সবসময় দেশের চিন্তা কাজ করে। দেশে আমাদের এলাকার সবার কল্যানের জন্য কাজ করার চেষ্টা করি। বিগত সময়ে করুনা ও বন্যায় সর্বোচ্ছ সহযোগিতা করার চেষ্টা করেছি। আমাদের এ কাজে অনুপ্রেরণা যুগিয়েছেন যুক্তরাজ্য প্রবাসি নুরুল ইসলাম বাবুল। আগামীতে ও আপনাদের কল্যানে কাজ করে যাবো।”

 

কিউটিভি/অনিমা/০৭.০৯.২০২২/দুপুর ১২.০৩

 

▎সর্বশেষ

ad