ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নরসিংদীতে শিশু ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার 

Ayesha Siddika | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ - ০৮:২৬:৪৩ পিএম

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান মিয়া (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে। এই ঘটনায় রোববার সকালে ভুক্তভোগীর বাবা থানা থানায় লিখিত অভিযোগ করেন।অভিযুক্ত আরমান উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের রতনপুর এলাকার বাসিন্দা।

তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার সময় স্বজনরা শিশুটিকে বাড়িতে খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। পরে আরমান মিয়ার ঘর থেকে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। এসময় প্রতিবেশীদের সামনে ওই শিশু তাকে নির্যাতনের বর্ণনা দেন। অভিযুক্ত আরমান তার বাড়িতে লোকজন না থাকার সুযোগে কৌশলে ওই শিশুকে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক নির্যাতন চালায়।

এ ঘটনার পরদিন শনিবার সকালে ওই শিশুকে তার পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই শিশু নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভুক্তভোগীর বাবা বলেন, অভিযুক্তকে আইনের হাতে তুলে দেয়া হয়েছে। এই ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। রায়পুরা থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad