বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন সিলেট জেলার প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি গঠনে সভা

Anima Rakhi | আপডেট: ২৭ আগস্ট ২০২২ - ০৯:১৫:০৫ এএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন সিলেট জেলার প্রধান উপদেষ্টা বাবু পুলিন সরকারের সভাপতিত্বে এবং আহবায়ক নিখিল নমঃ ও সদস্য সচিব সীমান্ত চন্দ্র মালাকার এর যৌথ সঞ্চালনায় ২৬ আগস্ট শুক্রবার বেলা ২টায় জৈন্তাপুর এর চিকনাগুলস্থ রামেশ্বর শিব মন্দিরে বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন সিলেট জেলা পূর্ণাঙ্গ প্রস্তাবিত খসড়া কমিটির তালিকা তৈরির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে কেন্দ্রে প্রেরণের জন্য সিলেট জেলা পূর্ণাঙ্গ প্রস্তাবিত খসড়া কমিটির তালিকা তৈরি করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রামেশ্বর শিব মন্দিরের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, জেলা আহবায়ক কমিটির বিশেষ উপদেষ্টা রাজন দেবনাথ, কেন্দ্রীয় প্রতিনিধি মৃদুল কান্তি দাস, জেলা যুগ্ম-আহবায়ক শ্রী জগদীশ মোহন রায়, জাপান কান্ত মালাকার, রামানন্দ চক্রবর্তী নিউটন, জেলা আহবায়ক কমিটির সদস্য পাপ্পু দেবনাথ, মিন্টু বিশ্বাস, বিশিষ্ট সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নির্মল কুমার চন্দ, সুনীল দেবনাথ, ধন সরকার, ধনঞ্জয় চন্দ্র, ইন্দ্রজিৎ বিশ্বাস, অর্জুন বিশ্বাস, নিত্যানন্দ সরকার, সেবুল দেবনাথ, যাদব দেবনাথ, দিলীপ দেবনাথ, কানু কুর্মি সহ প্রমুখ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

কিউটিভি/অনিমা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:১৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad