ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আজ মানে শুধু আজ নয়

superadmin | আপডেট: ১০ আগস্ট ২০২২ - ০৮:০৪:০০ পিএম

আজ মানে শুধু আজ নয়
——————————-
গতকাল রাতে একটি দৃশ্য দেখেছি। অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষিতে রাত ১২ টার আগে ঢাকা সহ সারাদেশের পেট্রোল পাম্প গুলোতে টাংকি ভর্তি করার এক অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয়।

যারা এই প্রতিযোগিতায় শামিল হয়েছিলেন তাদের প্রতি আমি করুনাবোধ করেছি। কি অদ্ভুত তাদের ভাবনা? সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে অনির্দিষ্ট কালের জন্যে। কিন্তু এই সকল বীর জনতা মাত্র একবারের জন্যে টাংকি ভর্তি করে একবারের জন্যে সাশ্রয়ী সুযোগ লাভে মরিয়া হয়ে উঠেছিল গতকাল রাতে।

ক্যান্সারের প্রদাহে একজনের জ্বর উঠেছে। সে ক্যান্সারের মুল চিকিতসা না করিয়ে জ্বর থেকে উপশম লাভে প্যারাসিটামল কিনতে ছুটেছে।

পেট্রোল পাম্পে গতকাল রাতের সেই সকল বীর বাহাদুরদেরকে আমার কাছে সেই ক্যান্সার রোগী মনে হয়েছে। থেরাপি না দিয়ে তারা ছুটছে প্যারাসিটামলের উদ্যেশ্যে।

যে মানুষ শুধু আজ দেখতে পায়, আগামীকাল নেই তার ভাবনায়। তার জন্যে অপেক্ষা করছে এক নিকষ কালো ভবিষ্যত, ঘুটঘুটে আধারের এক আগামীকাল।

 

লেখকঃ লুৎফর রহমান। রাজনীতিবিদ ও কলামিস্ট। গত ০৬.০৮.২০২২/ সকাল ১১.১০ টায় তিনি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি উপলক্ষে এই পোস্টটি তাঁর ফেসবুক টাইমলাইনে প্রকাশ করেছেন।

 

বিপুল/১০.০৮.২০২২/সন্ধ্যা ৭.৫০

▎সর্বশেষ

ad