ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

মা’ তোমায় লাখো সালাম

superadmin | আপডেট: ১০ আগস্ট ২০২২ - ০৭:৩৯:৩৭ পিএম

মা’ তোমায় লাখো সালাম
——————————-

বিছানায় শায়িত স্বামীর শিয়রে বসে একজন স্ত্রী পানের ডালা থেকে সুপারি কাটছেন আর স্বামীর সাথে কথা বলছেন। স্ত্রী বলছেন,”দেশের মানুষ তোমার মুখের দিকে তাকাইয়া আছে, সংসার আমি সামলাইছি, সামলাবো, তুমি কেবল দেশ নিয়া ভাবো।” স্বামী কপালের উপর উল্টো করে হাতটা রেখে গভীর চিন্তায় নিমগ্ন, পরদিন ৭ ই মার্চ, পুরো দেশের জনগণ তাঁর ভাষণ শুনার জন্য উন্মুখ হয়ে আছেন, দিক নির্দেশনা কি ? পাশে ২ বছরের শিশু সন্তান রাসেল আনমনে খেলা করছে।

দেশের জন্য একজন নেতা প্রয়োজন আর নেতা হওয়ার জন্য প্রয়োজন তাঁর কাছের মানুষের আত্মত্যাগ।

আমরা দেশের স্বাধীনতা উপভোগ করি, নেতাকে শ্রদ্ধা ভালবাসায় স্মরণ করি কিন্তু তাঁর পেছনে থাকা যে নারী পাশে থেকে তাঁকে সাহস আর শক্তি জুগিয়েছে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কেন করবো না !

আজও যেন শাশ্বত বাঙ্গালীর নিভৃতচারী সেই মা’ সাদামাটা শাড়ি পরে পেছনে দাঁড়িয়ে বলছেন, ” বাবারে দরকার নাই, তোমরা সুখে থাকলে আর দেশ এগিয়ে গেলেই আমি খুশী।”

একজন মহীয়সী নিরহংকার নারী, যার সমস্তটা জুড়ে কেবলই মাতৃত্ব। কখনো দেশের জন্য, কখনো দেশের সন্তানদের জন্য। এই নারীর ত্যাগের কোন শেষ নেই। অথচ ঘাতকের বুলেট তাঁকেও ছাড়ল না, নির্মম আঘাতে ছিন্নভিন্ন করে দিল মমতা মাখা নরম কোমল হৃদয়খানি।

মা’ আমাদের ক্ষমা করো, এ লজ্জা আর কষ্ট রাখার জায়গা নেই।

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী তাঁর ছায়া সঙ্গী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২ তম জন্মদিন।

অথচ তাঁর জীবন মাত্র ৫০ বছর বয়সেই নিষ্ঠুর নির্মমতায় থামিয়ে দেওয়া হয়েছে।

মা’ তোমায় লাখো সালাম।

 

লেখিকাঃ খুজিস্তা নূর ই নাহরীন নিয়মিত লেখালেখি করেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা ঝড় তুলে। পূর্বপশ্চিমবিডিনিউজ এর সাবেক সম্পাদিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী খুজিস্তা নূর ই নাহরীন বর্তমানে মডার্ন সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। গত ৮ই অগাস্ট ছিল বংগমাতা ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন। এ উপলক্ষ্যে খুজিস্তা নূর ই নাহরীন এর টাইমলাইন থেকে পোস্টটি সংগৃহিত।

 

 

বিপুল/১০.০৮.২০২২/সন্ধ্যা ৭.৩০

▎সর্বশেষ

ad