ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুই দিন বিক্ষোভ করবে জাপা

Ayesha Siddika | আপডেট: ০৭ আগস্ট ২০২২ - ০৭:০২:৩৭ পিএম

ডেস্ক নিউজ : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপ)। আজ রবিবার সকালে দলটির বনানী কার্যালয়ে এক সভায় এই কর্মসূচি ঘোষণা করেন জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

দুই দিনের মধ্যে আগামী মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। এতে জাপা চেয়ারম্যান উপস্থিত থাকবেন। তাছাড়া আগামী বুধবার (১০ আগস্ট) সারাদেশে বিভাগীয়, জেলা, উপজেলা ও সব ইউনিটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে।

 

 

কিউটিভি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad