ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ফাতেমা হোসেন এর কবিতাঃ রৌদ্র মুখ দেখে পৃথিবীর জলে

superadmin | আপডেট: ০৭ আগস্ট ২০২২ - ০৫:৫১:৫৭ পিএম

 রৌদ্র মুখ দেখে পৃথিবীর জলে
———————————–

শেষ বিকেলের গোধুলির
কনে দেখা আলোয়
মুখোমুখি বসে নির্জনে।

দেখেছিলে তাকে অপলক চোখে,
রাজ্যের মুগ্ধতা নিয়ে!

সেই প্রথম মুখ তুলে চাইতে পারেনি সে
সরাসরি তোমার চোখের দিকে।

সলাজ চাহনি বারবার নেমে এসেছিলো,
তবুও দেখার ইচ্ছে হয়না তার শেষ!

চুপিচুপি চুরি চুরি,, চাওয়া চাওয়ির
লুকো চুরি খেলা চলে।

যেমন, মেঘের সাথে লুকিয়ে লুকিয়ে
রৌদ্র মুখ দেখে পৃথিবীর জলে!

 

কবি পরিচিতিঃ ফাতেমা হোসেন নিয়মিত কাব্য চর্চা করেন। তিনি লেখালেখি করেন নিজের আনন্দভুবন সৃষ্টির লক্ষ্যে। মাঝে মাঝে কিছু লেখা তিনি প্রকাশ করে থাকেন সোশ্যাল মিডিয়ায়।

 

বিপুল/০৭.০৮.২০২২/ বিকাল ৫.৪৩

▎সর্বশেষ

ad