ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নূরে আলম হত্যার প্রতিবাদে নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ

superadmin | আপডেট: ০৬ আগস্ট ২০২২ - ০৩:০৮:৪৪ পিএম

ডেস্কনিউজঃ ভোলায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের পূর্বঘোষিত ছাত্র সমাবেশ শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টা থেকেই ঢাকার বিভিন্ন ইউনিট এবং পাশ্ববর্তী জেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে।

ছাত্র সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতারা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

বিপুল /০৬.০৮.২০২২/ বিকাল ৩.০৫

▎সর্বশেষ

ad