ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আওয়ামী লীগের সম্মেলনে ছুরিকাঘাতে যুবলীগকর্মী নিহত

superadmin | আপডেট: ২১ জুলাই ২০২২ - ১১:১৯:৪৭ পিএম

ডেস্কনিউজঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলের পাশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আবীর (১৮) নামের এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবীর ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ি আবুল কালামের ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার বিকেলে ত্রিশালের দরিরামপুর সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে নজরুল একাডেমির ডাকবাংলোর সামনের সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।

ওসি বলেন, প্রতিপক্ষরা আবীরের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। স্থানীয় বাসিন্দারা আবীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

বিপুল/ ২১শে জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.১৫

▎সর্বশেষ

ad