ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

Ayesha Siddika | আপডেট: ১৩ জুলাই ২০২২ - ০৪:১৫:৩৩ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দেড় ঘন্টার এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। মঙ্গলবার জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বকারী গোয়েন লুইসের সাক্ষাতের পরের দিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের এই সাক্ষাত হলো।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের যে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সেই সম্পর্কে মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সব বিষয়ের ওপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেই প্রাসঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে চাই্লে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। 
 

 

 

কিউটিভি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad