ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সরকার লুটপাট করলে মাথাপিছু আয় বাড়ল কী করে : হানিফ

Ayesha Siddika | আপডেট: ১১ জুলাই ২০২২ - ০৫:৫৮:৪৬ পিএম

ডেস্ক নিউজ : দেশের যত উন্নয়ন হচ্ছে বিএনপির অন্তর্জ্বালা তত বাড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। মেগাপ্রকল্পে দুর্নীতির অভিযোগ বিএনপির লাগাতার মিথ্যাচারের অংশ বলেও মন্তব্য করেন তিনি। আজ সোমবার (১১ জুলাই) দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি লাগাতার মিথ্যাচার করছে। মিথ্যাচার ছাড়া তাদের কোনো বক্তব্য নেই। কারণ তারা সরকারে থাকতে কোনো সেক্টরেই উন্নয়ন করতে পারেনি। হানিফ আরো বলেন, মির্জা ফখরুল সাহেবরা ড. ইউনূসের সঙ্গে তালমিলিয়ে বলেছিলেন পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। আন্তর্জাতিক আদালতে রায় হওয়ার মধ্য দিয়ে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের সত্যতা নেই।

হানিফ বলেন, লুটপাট করলে মাথাপিছু আয় বাড়ল কী করে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেলসহ অসংখ্য উন্নয়ন হলো কী করে। তাদের (বিএনপি) সময়ের ব্যর্থতা ঢাকার জন্য ফখরুলরা মিথ্যাচার করছেন। সরকারের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা ছাড়া তাদের কী করার আছে? পরে তিনি নাগরিক কমিটির নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

 

কিউটিভি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad