ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ঈদের দিন সিগারেট কেনাকে কেন্দ্র করে বন্ধুকে গুলি

superadmin | আপডেট: ১০ জুলাই ২০২২ - ০৪:০৯:৪৬ পিএম

ডেস্কনিউজঃ ময়মনসিংহে নগরীর বাঘমারা এলাকায় ঈদের দিন সিগারেট কেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক যুবক আহত হয়েছেন।

রোববার (১০ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বাদশা মিয়া (৩০) নগরীর ৮৪ নম্বর জেসিগুহ রোড এলাকার মিনার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বাঘমারা এলাকার একটি দোকানে সিগারেট কেনাকে কেন্দ্র করে বাদশা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের একজন তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই আক্তারুজ্জামান বলেন, আজ রোববার সকালে গুলিবিদ্ধ অবস্থায় বাদশাকে হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। এখনো সেখানে রয়েছেন। তবে স্থানীয়রা বলছেন তারা দুজন বন্ধু হয়।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিপুল/১০.০৭.২০২২/ বিকাল ৪.০৩

▎সর্বশেষ

ad