ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

সিলেটে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আমন ধানের বীজ বিতরণ

Anima Rakhi | আপডেট: ০৫ জুলাই ২০২২ - ০২:৩২:২৮ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মাহমুদুল ইসলাম নজরুল এর উদ্যোগে সিলেটের ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে বিনা মূল্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।৪ জুলাই সোমবার দুপুরে নগরীর চন্ডীপুলস্থ মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে সরেজমিন গবেষণা বিভাগের মাঠ পর্যায়ে গবেষণার সাথে সম্পৃক্ত কৃষকদের মধ্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির উপ পরিচালক (বীজ ও বিপণন) সুপ্রিয় পাল, মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট সিলেট বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মুনফিক আহমদ চৌধুরী।অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ২০জন কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ বিতরণ করা হয়।

 

কিউটিভি/অনিমা/০৫.০৭.২০২২/দুপুর ২.৩২

▎সর্বশেষ

ad