ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

চেয়ারে বসতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

Anima Rakhi | আপডেট: ৩০ জুন ২০২২ - ০১:৩৬:২৩ পিএম

ডেস্ক নিউজ : ছাদের কর্নারে চেয়ারে বসতে গিয়ে ছাদ থেকে পড়ে জহিরুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, গত ১৭ জুন থেকে জগন্নাথপুর উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় তলিয়ে যায় অসংখ্য বাড়িঘর। এই বন্যায় অন্যদের মতো জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর এলাকার উকিল আলীর বসতঘরে পানি উঠে যাওয়ায় তিনি পরিবার-পরিজন নিয়ে আশ্রয় নেন স্থানীয় এক লন্ডন প্রবাসীর বাড়ির তৃতীয় তলা ভবনে। 

বুধবার সকালের দিকে ছাদে উঠে উকিল আলীর ছেলে জহিরুল ইসলাম। এ সময় ছাদের কর্নারে একটি চেয়ারে বসতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক বলেন, ছাদের একটি ভাঙা চেয়ারে বসতে গিয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে গিয়ে মারা গেছে।

কিউটিভি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৬
▎সর্বশেষ

ad