ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ সুরমার ১০ ইউনিয়নে কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের ত্রান বিতরণ

Anima Rakhi | আপডেট: ২৪ জুন ২০২২ - ১০:৫৫:০৫ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ২৩ জুন বৃহস্পতিবার মোগলাবাজার ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ট্রাস্টের দায়িত্বশীলগণ শুকনো খাবার বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক ও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ শিহাব উদ্দিন শিহাব, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন, আফতাব উদ্দিন, রুহুল ইসলাম মেম্বার, শাকিল মাহমুদ মইন, মোহাম্মদ সামছুল ইসলাম, মোঃ আব্দুল কুদ্দুস তালুকদার, মোঃ শরিফ আহমদ, নাহিয়ান ইবনে কাপ্তান, আবু বক্কর ফাহিম প্রমুখ।

খাবার বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, মানবতার কল্যাণে সব সময় গরীব দুঃখী ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতার মাধ্যমে কাজ করছে কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট। বিভিন্ন দুর্যোগের সময় এই টাস্ট সহয়তা নিয়ে পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্থ দক্ষিণ সুরমা উপজেলা ১০ টি ইউনিয়ন সহ সিলেট মহানগর এলাকার বন্যা কবলিত বিভিন্ন আশ্রয় ক্যাম্পে ২ হাজার পরিবারের মধ্যে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।এছাড়াও টাষ্টের নেতৃবৃন্দ বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে চিড়া, মুড়ি, গুড়, ঔষধ,খাবার স্যালাইন ইত্যাদি বিতরণ করেন। মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

কিউটিভি/অনিমা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৪

▎সর্বশেষ

ad