ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দুই সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা, উদ্ধার ১

Anima Rakhi | আপডেট: ২০ জুন ২০২২ - ১০:০৫:৩৬ এএম

ডেস্ক নিউজ : গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী এলাকায় দুই শিশু সন্তান নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। এসময় স্থানীয়রা এক শিশুকে উদ্ধার করলেও বাকি দুইজনের কোন খোঁজ মেলেনি। তাদের উদ্ধারে ডুবরী দল ও ফায়ার সার্ভিসের চেষ্টা করছে।  

রোববার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনা উদ্ধার শিশুর নাম তাহমিদা আক্তার (৯)। নিখোঁজ দুইজন হলেন মা আরিফা আক্তার (৪০) ও মেয়ে মুর্শিদা আক্তার (৭)। 

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, দুই বছর পূর্বে আরিফার পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি স্বামী আব্দুল মালেক মারা যান। এরপর থেকেই অনেকটা অসহায় হয়ে পড়েন তিনি এবং দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি সিংহশ্রীতে বসবাস করেন। আরিফা ধীরে ধীরে মানসিক সমস্যায় পড়েন। তার মা শিশু দুই মেয়েকে নিয়ে শীতলক্ষ্যা নদীর পার থেকে হঠাৎ ঝাঁপ দেয়ার পর একজনকে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও অপর দুইজন স্রোতের টানে কোথায় চলে গেছে, এখনও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।  

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ছাবেদ আলী খান বলেন, এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছে। 

কিউটিভি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০৫

▎সর্বশেষ

ad