দুই হারের পর টানা দুই জয়, সিরিজ সমতায় ভারত

Anima Rakhi | আপডেট: ১৮ জুন ২০২২ - ১২:০০:৪৪ এএম

স্পোর্টস ডেস্ক  : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টানা দুই ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যায় ভারত।  প্রথম ম্যাচে ২১১ রান করেও পরাজয় এড়াতে পারেনি ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলটি। 

টানা দুই ম্যাচে হেরে সিরিজ হারের দুশ্চিন্তায় পড়ে যাওয়া ভারত পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় খেলায় জয়ে ফেরে। 

শুক্রবার রাজকোটে চতুর্থ ম্যাচে হারলেই সিরিজ খোয়াতো ভারত। এমন কঠিন সমীকরণের ম্যাচে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত তুলে মাত্র ৫৩ রান।  ১৫ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯৬ রান। শেষ ৫ ওভারে হার্দিক পান্ডিয়া ও দিনেশ কার্তিকের ব্যাটিং তাণ্ডবে ২ উইকেট হারিয়ে ৭৩ রান তুলে ১৬৯/৬ রানে ইনিংস থামায় ভারত। 

টার্গেট তাড়া করতে নেমে আবেশ খানের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে ৮৭ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।  দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ভেন দার ডুসেন।  ভারতের হয়ে আবেশ খান ৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট নেন। 

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বেঙ্গালুরুতে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা।  

 

কিউএনবি/অনিমা/১৭.০৭.২০২২/রাত ১১.৫৯
▎সর্বশেষ

ad