পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক: জিএম কাদের

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২২ - ০৪:১১:৫৮ পিএম

স্পোটৃস ডেস্ক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক। বাজেটে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বৈধতা দেওয়া মানেই পাচারকে উৎসাহিত করা। এতে টাকা পাচার ও দুর্নীতি বেড়ে যাবে। অথচ যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের বিচারের মুখোমুখি করা উচিৎ। 

জিএম কাদের বলেন, আমরা দীর্ঘ দিন ধরে পাচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছিলাম। আমরা এখনো চাই পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করা হোক।  

 

 

কিউটিভি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad