ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ফেসবুক থেকে পদত্যাগ করলেন শেরিল স্যান্ডবার্গ

Anima Rakhi | আপডেট: ০২ জুন ২০২২ - ১২:০১:৪০ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাধর নির্বাহী শেরিল স্যান্ডবার্গ পদত্যাগ করেছেন। এর মাধ্যমে কোম্পানিটির সঙ্গে তার ১৪ বছরের সম্পর্কের অবসান ঘটল। সেইসাথে ফেসবুকের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ছে বলে অনেকে ধারণা করছেন। তার পদত্যাগ ঘোষণার পর মেটার শেয়ারের দর ২ ভাগ পড়ে যায়।

বৃহস্পতিবার (২ জুন) নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নিজের গড়ে তোলা ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুকে লিখেছেন স্যান্ডবার্গ ।

বিবিসি জানায়, সম্প্রতি মেটার বিজ্ঞাপন বাজারে মন্দা ও টিকটকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা দেখা দেয়। এর মধ্যেই স্যান্ডবার্গ পদত্যাগের ঘোষণা দিলেন। 

মেটার প্রধান বৃদ্ধি কর্মকর্তা জাভিয়ের অলিভান স্যান্ডবার্গের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে। 

শেরিল স্যান্ডবার্গ ২০০৮ যখন ফেসবুকে যোগ দেন তখন জাকারবার্গের বয়স ছিল মাত্র ২৩ বছর। একটি সামাজিক মিডিয়া জায়ান্টে পরিণত করার মূল চাবিকাঠি ছিলেন শেরিল স্যান্ডবার্গ। তার সময়ে গত বছর প্রায় ১২০ বিলিয়ন ডলার আয় করেছে ফেসবুক।

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২.০১

▎সর্বশেষ

ad