ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি: ওবায়দুল কাদের

Ayesha Siddika | আপডেট: ৩১ মে ২০২২ - ০৩:১৮:২৪ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। মির্জা ফখরুল, বলে দিচ্ছি আগুন নিয়ে খেলবেন না। আওয়ামী লীগ আছে।  আপনারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন আর আমরা ছেড়ে দেব? এটা হবে না। সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নেই। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করেছে ছাত্রদলকে দিয়ে ক্যাম্পাসে অরাজকতা করবে। তারা ’৭৫-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার স্লোগান দেবে? নেত্রীকে হত্যার হুমকি দেবে আর আমরা যারা আওয়ামী লীগ করি, তারা কি বসে আঙ্গুল চুষবো? যারা ছাত্র রাজনীতি করে তারা কি বসে থাকবে? তাদের রক্ত গরম হবে না? মির্জা ফখরুল আগুন নিয়ে খেলবেন না। আমরা হাত গুটিয়ে বসে থাকব না। 

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা সন্ত্রাস করবে, নাশকতা করবে আর আমরা বসে আঙ্গুল চুষব? রাজপথ ইজারা দেব? সন্ত্রাসীদের প্রতিরোধ করবো না? 

 

 

কিউটিভি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

▎সর্বশেষ

ad