ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

নুসাইবা তাসনীম এর কবিতাঃ অধরা ভালোবাসা

superadmin | আপডেট: ৩১ মে ২০২২ - ১২:৫২:০৮ এএম

অধরা ভালোবাসা
———————————————

আস্তে আস্তে চোখ দুটো একটু বন্ধ করো
একাগ্রচিত্তে তাকাও নিজের মনের গহীনে,
দেখো তোমার মনের পারদের উঠানামা
তোমার মনের আকাশে আমার প্রতিচ্ছবি,
তোমার হৃদয়কে কায়মনো বাক্যে প্রশ্ন করো
আমায় সত্যিই তুমি ভালোবাসো কি ?

সাবধানে হাত দাও তোমার মস্তিস্কের কোষে
সন্তর্পণে প্রবেশ করো গোপন কুঠুরিতে,
যেখানে ঘুমিয়ে আছে আমার ভালোবাসা
আলগোছে হাতটা বুলাও আমার চুলে,
তোমার ভালোবাসায় সিক্ত আমার দু’চোখ
তবুও কি তুমি আমায় ভালোবাসবে না ?

কল্পলোকে বাম হাতে ধরো আমার ডান হাতটা
দু’জনে হাঁটি পাশাপাশি বিকালের সল্পালোকে,
বসি সেই নদীর পাড়ে ঝিরিঝির বাতাসে
আমার এলোমেলো চুলগুলো উড়তে থাকে,
হালকা সুড়সুড়ি তোলে তোমার চোখেমুখে
তবু কি তোমার ভালোবাসা পাবো না ?

স্নিগ্ধ সকালের তোমার আড়চোখে সকরুণ চাহনী
আমার মনে এক নিখাদ আলোড়ন তোলে,
আমার ক্লান্ত দুপুরের অলস ভালোবাসা
তোমার হৃদয়ের ফুলদানিতে ইকেবানা সাজাই,
আমার বিষন্ন বিকেলের অবসন্ন তনুমন
তোমার ভালোবাসার প্রতিক্ষায় বীণ বাজাই।

 

কবি পরিচিতিঃ নুসাইবা তাসনীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সাবেক ছাত্রী,বর্তমানে সুইডেন প্রবাসী। মাঝে মাঝেই তার কলম থেকে কাব্য ঝরে, প্রকাশ পায় জীবনের কথা।

 

 

কিউটিভি/বিপুল/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১২.৪৪

▎সর্বশেষ

ad