ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

স্মৃতি যাপন

superadmin | আপডেট: ৩০ মে ২০২২ - ০৫:১৯:২১ পিএম

স্মৃতি যাপন
————–
স্মৃতি রোমন্থন করা যায়, স্মৃতিতে বাস করা যায় না। অবসরে স্মৃতির চন্দনবাক্স খুলে বসলাম। একটা সুখঝরা স্মৃতির কথা বলি।

দাপ্তরিক কোন একটি মিটিং করতে কুমিল্লার বার্ডে অবস্থান করছি। বিদ্যুত চলে গেলো। চারদিক নিস্তবদ্ধতায় মোড়া। হল ঘরের বাইরে এসে দাড়াঁলাম। চুল এলোমেলো করা খানিক ক্ষ্যাপাটে বাতাস বইছে মাঝে মাঝে । রাত্তির আটটার কাছাকাছি।

জানেন তো,একদল পেশাজীবি মানুষ আছেন যারা স্থানান্তরিত হয়ে ঘুরে ঘুরে ইটেঁর ভাটায় কাজ করেন। মৌসুমী এই শ্রমিকদের এমনি একটি দল বার্ড ঘেঁষে তাদের অস্থায়ী ছাপড়ায় ঠাঁই নিয়েছেন। অমন ঘোর লাগা স্তবদ্ধতাকে কাপিঁয়ে দিয়ে সেই দলের কোন একজন একতারা বাজিয়ে গেয়ে উঠলেন-

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন
আমার ব্যথার পূজা হয় নি সমাপন ॥

যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে, সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে,
তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন–আমার ব্যথার পূজা হবে সমাপন ॥

গাতকের মত আমারো যাপিত জীবনের হাহাকার এই গান যেন ভুলিয়ে দিলো। আমি স্থবির এক ভালো লাগায় সাতঁড়ে বেড়াতে লাগলাম।
রাতের আকাশ তখন তারাদের দখলে।

 

 

লেখিকাঃ ক্যাথেরিনা কেয়া রোজারিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রী। বর্তমানে আমেরিকার ফ্লোরিডা ডিপার্টমেন্ট অফ এডুকেশনে কর্মরত। প্রবাসী ক্যাথেরিনা কেয়া’র মন পরে থাকে বাংলাদেশে। নাড়ীর টান, শিকড়ের টানে তাঁর অব্যক্ত বেদনার কথা গুলো ফুঁটে উঠে ফেসবুক টাইমলাইনে। এমনি এক আজকের এই পোস্টটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত।

 

 

কিউএনবি/বিপুল/ ৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৪.৫৭

▎সর্বশেষ

ad