ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপি অন্ধকার চোরাগলি খুঁজে বেড়াচ্ছে: সেতুমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২৬ মে ২০২২ - ০৪:১২:১০ পিএম

ডেস্ক নিউজ : পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণ এখন বুঝে গেছে বিএনপির নেতিবাচক রাজনীতিই বিএনপিকে গ্রাস করে ফলেছে।”তিনি আরো বলেন, “দেশ ও দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন নিয়ে কোন চিন্তা-ভাবনা করে না বিএনপি, তারা নিজেদের নিয়েই ভাবেন- কিভাবে ক্ষমতায় যাবেন এবং সেই ষড়যন্ত্রেই লিপ্ত।”

বিএনপি ও তাদের দোসরদের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি যদি আবারও ২০১৩-১৪ সালের মতো সহিংস ও জ্বালাও-পোড়াও রাজনীতি করে- তাহলে জনগণের জান-মাল রক্ষায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করতে প্রস্তুত।”

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি নেতাদের ঐক্য করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “নির্বাচন এলেই বিভিন্ন নেতাদের নিয়ে বিএনপির ঐক্য করা দেশের জনগণ দেখেছে, সেসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ, জনগণ কোন ফল পায়নি। বিএনপির ঐক্য অতীতে যেমন জনগণকে বিভ্রান্ত করতে পারেনি, তেমনি ভবিষ্যতেও পারবে না।”

ঘুমন্ত বিএনপি নেতাকর্মীদের জেগে উঠে নিজেদেরকে মুক্ত করার কথা বলা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “ফখরুল সাহেবের বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে- বিএনপির নেতাকর্মীরা ঘুমের মধ্যেই আবদ্ধ থাকেন সারাক্ষণ।”

‘দুঃশাসন, অন্যায়, অত্যাচার আর নির্যাতন বাংলাদেশকে গ্রাস করেছে’- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, “দুঃশাসনের কথা যখন বিএনপি বলে তখন দেশের মানুষ হাসে। দুঃশাসন বলতে যা বুঝায় সেটা বিএনপির আমলেরই রেকর্ড। বিএনপি নেতাদের দুঃশাসনের কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত।”

তিনি বলেন, “দেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ওপর খুশি। শেখ হাসিনার নেতৃত্বে অদম্য বাংলাদেশের এগিয়ে চলায় মানুষ গর্বিত। দেশের মানুষ বিএনপির সেই অপশাসন ও দুঃশাসনে আর ফিরে যেতে চায় না।”
সূত্র: বাসস

 

 

কিউটিভি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

▎সর্বশেষ

ad