ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহতরা হাসপাতালে ভর্তি

superadmin | আপডেট: ২৬ মে ২০২২ - ০৪:১১:৫৪ পিএম

ডেস্কনিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও হাইকোর্ট এলাকায় ছাত্রলীগের সাথে সংঘর্ষে কমপক্ষে ১০ জন ছাত্রদল নেতা কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে ঢাকা কলেজের সভাপতি শাহিন, ইডেন কলেজের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস, ঢাকা কলেজের ইজাবুল মল্লিক ও জগন্নাথের আসাদুজ্জামান আসলাম, নাহিদ চৌধুরী, ওহেদুজ্জামান তুহিন, রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সালেহ আদনান, আতাউর ও সরকারী কবি নজরুল কলেজের সহ-সভাপতি শামিমের নাম জানা গেছে।

ইডেন কলেজের যুগ্ম আহ্বায়ক আহত জান্নাতুল ফেরদৌস নয়া দিগন্তকে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আমরা হাইকোর্ট থেকে দোয়েল চত্বরের দিকে যাওয়ার সময় ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। আমাদের রড দিয়ে মেরে পুরো শরীর থেতলে দেয়।

দুপুর ১টা ২০ মিনিটে কাকরাইল ইসলামী ব্যাংক হসপিটালে আহতদের খোঁজ খবর নিতে আসেন বিএনপি’র প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী।

এসময় তিনি ছাত্রলীগের এই হামলাকে বর্বর উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিপুল/২৬.১০.২০২২ খ্রিস্টাব্দ/ বিকেল ৪.০০

▎সর্বশেষ

ad