ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দালাইলামার সঙ্গে দেখা করলেন মার্কিন বিশেষ সমন্বয়কারী

Anima Rakhi | আপডেট: ২২ মে ২০২২ - ১১:৪৭:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মশালায় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে বৃহস্পতিবার দেখা করেছেন তিব্বত বিষয়ক মার্কিন বিশেষ সমন্বয়কারী উজরা জেয়া। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

তিব্বত.নেট জানিয়েছে, গত বুধবার ধর্মশালায় পৌঁছান জেয়া। উচ্চপর্যায়ের এই সফরে তিব্বত ইস্যুতে ওয়াশিংটনের সমর্থন তুলে ধরেন তিনি। আর বাইডেন প্রশাসনের উচ্চপদস্থ একজন কর্মকর্তার এমন সফরের জন্য তিব্বতিদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন উজরা জেয়া। 

কেন্দ্রীয় তিব্বত প্রশাসনের প্রেসিডেন্ট পেনপা সেরিং গত মাসে ওয়াশিংটন সফরের পরপরই এই গুরুত্বপূর্ণ সফরে আসলেন জোয়া।  সেরিং যুক্তরাষ্ট্রে সফরকালে হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ মার্কিন বিশেষ দূতের সঙ্গে দেখা করেন।

এনডিটিভি জানিয়েছে- তিব্বত ইস্যুতে বিশেষ সমন্বয়কের দায়িত্ব নেওয়া জেয়াকে গত ডিসেম্বরে নিয়োগ দিয়েছে বাইডেন প্রশাসন। এশিয়া সফরের অংশ হিসেবে গত ১৭-২২ মে পর্যন্ত তিনি ভারত ও নেপালে সফর করবেন। আশা করা হচ্ছে- তিনি দালাই লামার দূত এবং চীনা নেতৃত্বের মধ্যে আলোচনার প্রচারে সক্রিয়ভাবে কাজ করবেন।

কিউটিভি/অনিমা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.৪৭

▎সর্বশেষ

ad