ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

নুসাইবা তাসনীম এর কবিতাঃ শেষ বিদায়ের ক্ষণে

superadmin | আপডেট: ২২ মে ২০২২ - ১২:০১:০৬ এএম

শেষ বিদায়ের ক্ষণে

—————————-

একদিন গভীর রাতে বা অতি প্রত্যুষে
ঘুমের ভিতরেই শেষ নিঃশ্বাস নেবো,
কেউ জানবে না, কেউ বুঝবেও না
আমি চলে গেছি পরপারের ডাকে।

হয়তো জানবে পোষা কুকুর বিড়াল গুলো
ওরা বসে থাকবে রাজ্যের দুঃখ বুকে নিয়ে,
হয়তো জানবে বিষন্ন বাতাস আর মেঘমালা
এ দুনিয়ায় আমার হিসাবের খাতা বন্ধ।

হাজারো ভুল শোধরানো আর হবে না
চেনা মুখ গুলো আর দেখা যাবে না
বাকীর খাতায় না বলা কথা গুলো
অপেক্ষায় থাকা মুখগুলো অদেখাই রবে।

রয়ে যাবে অনেক ঋণ তোমাদের তরে
রয়ে যাবে বাকী হিসাবের খেরোখাতা
শোধরাতে না পারা অজস্র ভুলগুলো
ক্ষমিও যত অপরাধ, অভিমান, অনুযোগ।

আসবে দলে দলে লোক শেষ বিদায় ক্ষণে
স্বজনের গভীর শোকের ছায়া চারিদিকে,
সারিবদ্ধ সবাই আমার শেষ নামাজে
সব ভুলে দুমুঠো মাটি দিও মোর কবরে।

 

লেখিকাঃ নুসাইবা তাসনীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী,সুইডেন প্রবাসী। নুসাইবা তাসনীম লেখালেখি করেন, কাব্যচর্চা করেন। প্রবাসে থাকলেও তাঁর মন কাঁদে বাংলা ভাষার জন্যে, বাংলাদেশের জন্যে।

 

বিপুল/ ২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.৩০

▎সর্বশেষ

ad