গুজরাট-বেঙ্গালুরু মুখোমুখি

Ayesha Siddika | আপডেট: ১৯ মে ২০২২ - ০৩:১৯:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। লিগ শীর্ষে থাকা গুজরাটের কাছে হারলেই শেষ হয়ে যাবে কোহলি-ডু প্লেসিদের অভিযান। বাংলাদেশে সময় ৮টায় শুরু হবে ম্যাচটি। বেঙ্গালুরুর নেট রানরেটের অবস্থা ভালো নয়, -০.৩২৩।

১৪ পয়েন্ট পেয়েও প্লে-অফে যাওয়া সম্ভব নয়। জিতলেও নিশ্চিত করে বলা যাবে না, প্লে-অফের ছাড়পত্র পাওয়া গিয়েছে। শেষ ম্যাচে দিল্লি যদি জিতে যায়, তাহলে ভালো নেট রানরেট থাকায় প্লে-অফে উঠবেন ঋষভ পন্থরা। তাই গুজরাটকে বিশাল ব্যবধানে হারিয়ে নেট রানরেট ভালো করতে হবে আরসিবির। প্রথম আইপিএলে সবাইকে চমকে দিয়ে পয়েন্ট তালিকার এক নম্বর জায়গা নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। টুর্নামেন্টের প্রথম দিকে বোলিং আক্রমণ সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা রাখলেও শেষদিকে এসে গুজরাট ওপেনাররাও ভালো খেলছেন। ঋদ্ধিমান সাহা ওপেনিংয়ে আসার পর থেকে প্রথম ছয় ওভারে দ্রুত রান তুলছে তারা। তবে হার্দিক পান্ডের ফর্ম চিন্তায় রাখবে গুজরাট সমর্থকদের।

 

 

কিউটিভি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

▎সর্বশেষ

ad